
সুলতান , সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে মনিশা আক্তার (১৯) নামের এক কলেজ ছাত্রীর রহস্যময় মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত মনিশা আক্তার উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণ আমতলী এলাকার আলতাফ আলীর ২য় কন্যা। মনিশা এবছর গাবতলী মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
বৃহস্পতিবার সকালে মনিশাজ কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং বেলা ১২টায় বাড়ি ফিরেছে। তার বাড়ির লোকজন বিভিন্নভাবে মৃত্যুর ঘটনাটি আড়াল করার চেষ্টা করেছিলেন। তারা জানিয়েছেন, অতিরিক্ত গরমে মনিশা হিট স্ট্রোক করেছে।
শেষে পুলিশের উপস্থিতিতে নিহত মনিশার গলায় ফাঁসির দাগ দেখা গেছে। এসময় তার বাম হাতের বাহুতে ব্লেডে কাটার পুরোনো দাগ দেখা গেছে এবং কব্জির উপরে সাম্প্রতিক কাটা দেখা গেছে।
পুলিশ লাশ ময়নাতদন্তে পাঠানোর জন্যে থানায় নেওয়ার পথে এলাকাবাসী জানায় প্রেমঘটিত কারণে আত্মহত্যা হতে পারে।
পরিবারের লোকজন প্রথমে মৃত্যুর সঠিক ঘটনা আড়াল করলেও পরবর্তীতে আত্মহত্যার কথা স্বীকার করেছে।
এ বিষয়ে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানান, এ ঘটনায় সারিয়াকান্দি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...