
খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোনের উদ্যোগে স্থানীয় জনগণের জন্য আয়োজিত একদিনের বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গত ৮ অক্টোবর ২০২৫ খ্রি. বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাঘাইহাট জোন কর্তৃক মাসালং বাজার এলাকায় এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়।
ক্যাম্পেইনে বাঘাইহাট জোনের আরএমও ক্যাপ্টেন শাহে নেওয়াজ শোশন নিজে উপস্থিত থেকে স্থানীয় জনগণের মাঝে চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ করেন। চিকিৎসা সেবা নিতে পাহাড়ি বাঙালি সহ মোট ৩ শতাধিক রোগী। ক্যাম্পে প্রায় ৭০ হাজার টাকার ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।
বাঘাইহাট জোনের এ আয়োজন স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। দূর-দূরান্ত থেকে আগত সাধারণ মানুষ এই উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, এমন উদ্যোগ পাহাড়ি জনপদের মানুষের মাঝে আস্থা ও মানবিক বন্ধনের সম্পর্ককে আরও সুদৃঢ় করে। সেনাবাহিনীর এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তারা মত প্রকাশ করেন।
বাংলাদেশ সেনাবাহিনী শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, বরং মানবতার সেবায়ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে—বাঘাইহাট জোনের এই চিকিৎসা সেবা ক্যাম্পেইন তারই এক অনন্য উদাহরণ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট ও করণীয়
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলা
২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের ফ্লাইট বাতিল...
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প
প্রতিপক্ষের নাম বলতে চান না ট্রাম্প
রিয়াদগামী ফ্লাইট স্থগিত, যাত্রীদের ভোগান্তি হ্রাসের নির্দেশ
রিয়াদগামী ফ্লাইট স্থগিত, যাত্রীদের ভোগান্তি হ্রাসের...
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা