
পার্বত্য চট্টগ্রামে মানবিকতার আরেক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বিষধর সাপের কামড়ে আহত এক ব্যক্তির জীবন রক্ষা করেছে সিন্দুকছড়ি জোন।
জানা যায়, গুইমারা উপজেলার মহাজন কারবারি পাড়ার বাসিন্দা জানিয়া চন্দ্র ত্রিপুরা (৫৮) মাঠের কাজ শেষে বাড়ি ফেরার পথে গ্রিন ভাইপার সাপে দংশিত হন। খবর পেয়ে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য নিজেদের অর্থায়নে তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
সিন্দুকছড়ি জোন কর্তৃপক্ষ জানায়, পাহাড়ে বসবাসরত সকল জনগণের পাশে সেনাবাহিনী সবসময় আছে এবং থাকবে। শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সেনাবাহিনীর এই দ্রুত পদক্ষেপ ও সহায়তা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তাঁদের মতে, সেনাবাহিনীর তাৎক্ষণিক উদ্যোগেই একজন মানুষের জীবন রক্ষা সম্ভব হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...