
দুদিন বন্ধ থাকার পর অবশেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। পরিবহন শ্রমিকদের ধর্মঘটে টানা দুই দিন বন্ধ থাকার পর সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে সড়কে পুনরায় বাস চলতে শুরু করে।
সকালে ময়মনসিংহের পাটগুদাম ও মাসকান্দা বাসটার্মিনাল থেকে ঢাকাগামী বাস ছাড়তে দেখা গেছে। দীর্ঘদিন পর বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সরেজমিনে পাটগুদাম টার্মিনালে দেখা যায়, ভোর থেকেই ঢাকাগামী যাত্রীদের ভিড়। এক যাত্রী বলেন, ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। গৌরীপুরে ছুটিতে এসেছিলাম। গতকাল ফেরার কথা ছিল, কিন্তু ধর্মঘটের কারণে যেতে পারিনি। তাই আজ সকালেই রওনা দিয়েছি।
জান্নাতুল প্রিয়া নামে আরেক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে। নিজেদের দাবি আদায়ের জন্য সাধারণ যাত্রীদের এমনভাবে কষ্ট দেওয়া ঠিক নয়।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন, সকাল থেকেই ইউনাইটেড ও সৌখিন পরিবহনের বাসগুলো মাসকান্দা টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। ধীরে ধীরে অন্যান্য বাসও রাস্তায় নামছে। ফলে সড়কে স্বস্তি ফিরেছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে এনসিপি ও বৈষম্যবিরোধী পক্ষের বিরোধের জেরে শনিবার ও রোববার দুই দিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে রোববার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠকের পর জনদুর্ভোগের কথা বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহার করা হয়। অভ্যন্তরীণ সমস্যা সমাধানে পরবর্তী সময়ে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...