
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে রক্ষার মহড়ার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে।
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্যে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ)-এর আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল রহীম বাবর, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা ফারুকুল ইসলাম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম. এ. ওয়াহিদ রুলু ও সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন প্রমুখ।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ রোধ করা সম্ভব নয়, তবে সচেতনতা ও প্রস্তুতির মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো যায়। এজন্য পরিবেশ রক্ষা, পাহাড়-টিলা কাটা বন্ধ ও জনগণের সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন তারা।
আলোচনা শেষে ফায়ার সার্ভিস সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে রক্ষার কৌশল বিষয়ে মহড়া প্রদর্শন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...