
“পার করেছি আঠারো – পেরিয়ে যাবো পাহাড়ও” — এই অনুপ্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হলো স্বপ্নসারথিদের গ্র্যাজুয়েশন সেরিমনি অনুষ্ঠান।
আজ ১৫ অক্টোবর ২০২৫, সকাল ১১টায় নওগাঁ সদর উপজেলার ব্র্যাক এরিয়া অফিসে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব শেখ নওশাদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডিএম মোছা: বিউটি আকতার, ব্র্যাক জেলা সমন্বয়ক এ.কে. আজাদ, অফিসার (সেলপ) মো: আমিনুল হক (অফিসার, সেলপ, নওগাঁ সদর) এবং সহযোগিতায় ছিলেন মোছা: জুঁই খাতুন, সি.ও, নওগাঁ সদর।
নওগাঁ সদর উপজেলার ১০টি গ্রুপ থেকে ১৮ বছর পূর্ণ করা ৩৩ জন স্বপ্নসারথিকে প্রত্যয়নপত্র ও পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা হিসাব ব্যবস্থাপক বাসুদেব বর্মন, ব্রাঞ্চ ম্যানেজার (দাবি) মোঃ আনোয়ার হোসেন, ম্যানেজার (বিসিইউপি) মোঃ সুজনসহ আরও অনেকে।
অনুষ্ঠানের পুরো সময়জুড়ে স্বপ্নসারথিদের উচ্ছ্বাস ও ভবিষ্যতের স্বপ্নময় অঙ্গীকার অনুষ্ঠানটিকে করে তোলে প্রাণবন্ত ও অর্থবহ।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত