
নড়াইলে এবারের এইচএসসি/সমমান পরীক্ষায় কালিয়া আলিম মাদ্রাসা থেকে কেউ পাশ করেনি। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, যশোর বোর্ডের অধীনে এবারের বোর্ড পরীক্ষায় কালিয়া আলিম মাদ্রাসা থেকে অংশগ্রহণ করেছিল ২১ জন। তবে কেউ পাশ করেনি।
এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মোঃ দবির উদ্দিন বলেন, এবার বোর্ড পরীক্ষায় মোট ২১ জন পরীক্ষার্থী ফরম-ফিল-আপ করে। এর মধ্যে ১০ জন ছাত্রী এবং ১১ জন ছাত্র। ১০ জন ছাত্রীর মধ্য ৮ জনেরই বিবাহ হয়ে গেছে। সবাই ঠিকমতো ক্লাস করেনি। তাছাড়া বোর্ড পরীক্ষায় ১৫ জন অংশগ্রহণ করে। তবে কেউ পাশ করেনি।
প্রসঙ্গত, এবার জেলায় জেনারেল শাখায় ১শ ২৬জন, কারিগরি শাখায় ৩ জন এবং মাদ্রাসা পর্যায়ে ৫ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে জেনারেল শাখায় সর্বোচ্চ ৭২ জন জিপিএ-৫ পেয়েছে।
এর পরই লোহাগড়া সরকারি আদর্শ কলেজ থেকে জেনারেল শাখায় ৯জন জিপিএ-৫ পেয়েছে। গত বছরের তুলনায় জেলায় এবার জিপিএ-৫ এর সংখ্যা অর্ধেকের নীচে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...