
নাহিদ হাসান নওগাঁঃ নওগাঁর সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের সিংকপাড়া মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।
খেলা উপভোগ করতে মাঠে ছিল কানায় কানায় দর্শকের ভিড়। রাতের এই ফুটবল উৎসব স্থানীয়দের মধ্যে সৃষ্টি করে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নওগাঁ–১ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন তিলনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম এবং যুবদলের ওয়ার্ড সভাপতি সাদ্দাম হোসেন।
আন্তঃজেলা নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে সাপাহার উপজেলা একাদশ ও পোরশা উপজেলা একাদশের মধ্যে হয় উত্তেজনাপূর্ণ লড়াই। ট্রাইব্রেকারে পোরশাকে পরাজিত করে সাপাহার উপজেলা একাদশ চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল শেষে প্রধান অতিথি নুরুল ইসলাম তারেক রহমানের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে জার্সি ও রানারআপ দলকে ফুটবল উপহার দেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা খেলোয়াড় ও দর্শকদের ধন্যবাদ জানান এবং এমন ক্রীড়া উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...