
খুলনা অঞ্চলের শিক্ষার প্রসারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পাইকগাছায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৮ অক্টোবর) সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সেমিনার হলে এ উপলক্ষে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক সাঈদ ফেরদৌস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বিএসএস) চেয়ারম্যান আনোয়ার আলদ্বীন, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী।
স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আনিছুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মাহফুজ উল আলম। এসময় আরও বক্তব্য রাখেন, ফসিয়ার রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ উৎপল দত্ত, অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস, শিক্ষক আ. ওহাব ও আনিছুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এ নতুন উপ-আঞ্চলিক কেন্দ্র পাইকগাছা ও আশেপাশের এলাকায় উচ্চশিক্ষার সুযোগ আরও সহজলভ্য করবে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...