
২০% বাড়ি ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫০% টার ভাতার প্রজ্ঞাপন অবিলম্বে জারির দাবিতে ও আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে ‘বিপন্ন শিক্ষা বাঁচাতে এগিয়ে আসুন’ শ্লোগানে জেলার তিন শতাধিক শিক্ষক-কর্মচারীর অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এবি এম মুছা, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন মণ্ডল, কোষাধ্যক্ষ আলী হাসান মুক্তা, সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ বিশ্বাস, নির্বাহী সদস্য মেহনাজ পারভীন প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। শিক্ষকদের আজ পাঠদান দেওয়ার কথা, কিন্তু তারা রাজপথে নেমেছেন যৌক্তিক দাবির স্বার্থে।
বক্তারা বলেন, আমরা ন্যায্য দাবি জানিয়ে রাজপথে নেমেছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ- আমাদের দাবি দ্রুত মেনে নিন।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার