
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-সীমান্ত দিয়ে অবৈধপথে নারী ও শিশু সহ মানব পাচার রোধে যশোর জেলার বেনাপোলে “রাইটস যশোর” এর উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা,নাটক ও জারীগানের আয়োজন করা হয়।
মঙ্গলবার(২৮ অক্টোবর) বিকাল ৪টার দিকে বেনাপোল পোর্টথানাধীন গয়ড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি। সাংবাদিক আজিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন-“রাইটস যশোর” এর তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন-শার্শা উপজেলার সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম,বেনাপোল পোর্টথানার দায়িত্বে থাকা কর্মকর্তা ভারপ্রাপ্ত ওসি মানিক কুমার সাহা,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর সাধারণ সম্পাদক মো.সহিদ আলী,সাংবাদিক আনিসুর রহমান, আরিফুল ইসলাম সেন্টু, তামিম হোসেন সবুজ,মো.সাগর হোসেন,জসীম উদ্দীন,মাসুদ ইসলাম,সাহাবুদ্দীন আহম্মেদ।
অনুষ্ঠানে উপস্থিত এলাকার মানুষের উদ্দেশ্যে বক্তারা বলেন,একটুখানি সুখ আর উন্নত জীবনের আশায় চোখে স্বপ্ন নিয়ে প্রতিবছরই দেশ ছাড়ছেন লাখো মানুষ। পাড়ি জমাচ্ছেন মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে।
তাদের প্রেরিত রেমিট্যান্সে একদিকে যেমন সমৃদ্ধ হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার, সচল হচ্ছে অর্থনৈতিক চাকা, তেমনি গতি বাড়ছে প্রান্তিক অঞ্চলের মানুষের জীবনযাত্রায়। তবে দুঃখজনক হলেও সত্য, এই প্রবাস গমন প্রবণতা থেকে সৃষ্টি হচ্ছে বেশকিছু উদ্বেগের বিষয়, আর যার শীর্ষে রয়েছে মানব পাচার!
এমনকি বর্তমান বিশ্বে যে কয়েকটি সমস্যাকে অত্যন্ত প্রকট হিসেবে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে মানব পাচার অন্যতম। সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও মানব পাচার পরিস্থিতি খুব ভয়ানক ধারণ করেছে। ঘৃণ্য এই অপরাধের শিকার হচ্ছেন অগণিত মানুষ। মারাও যাচ্ছেন অনেকে।
বেশির ভাগ সময়ে সে খবর মিডিয়া পর্যন্ত পৌঁছায় না। মিডিয়া দূরে থাক, স্বজনরাও জানতে পারেন না। স্বজন হারানোর চাপা আর্তনাদ নিয়ে বেঁচে থাকতে হয় তাদের।
অতএব,এ থেকে রক্ষা পেতে আমাদের পরিত্রানের পথ খুঁজতে হবে। জনসচেতনতা বাড়াতে মানব পাচার সংক্রান্ত নাটক,জারীগানের প্রয়োজন রয়েছে। সেই উপলদ্ধি থেকে “রাইটস যশোর” এর আজকের এই আয়োজন।
এর সফলতা পেতে সীমান্ত এলাকায় বসবাসকারী সকল নাগরিকদেরকে সচেতন থেকে মানবপাচার রোধ করতে হবে। “রাইটস যশোর” এর এমন মহতি উদ্যোগ’কে স্বাগত জানান বক্তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...