ড. রফিক হিলালী

হৃদয় কেঁপে উঠেছিল, চোখের পানি আটকাতে পারিনি

প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ , ২৯ অক্টোবর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- সময়ের আবর্তন

মজিবুর রহমান, নেত্রকোণা : নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি নেতা ড. রফিকুল ইসলাম হিলালী বলেছেন, তারেক রহমানের কথায় হৃদয় কেঁপে উঠেছিল, চোখের পানি আটকাতে পারিনি।

গত রোববার রংপুর, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সভায় তিনি দলের অতীত সংগ্রাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান, খুন-গুম-নির্যাতনের করুণ চিত্র এবং দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা তুলে ধরেন।

হিলালী বলেন, তারেক রহমান সাহেবের আবেগঘন বক্তব্যে শুধু আমি নই, উপস্থিত অনেক মনোনয়নপ্রত্যাশীর চোখেও পানি চলে আসে। তিনি যে কষ্টের মধ্য থেকেও দলকে একত্রে রেখেছেন, সেটা শুনে আমাদের মন ভরে ওঠে।

মঙ্গলবার (২৮ আগস্ট) বিকেলে কেন্দুয়া উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেত্রকোনা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনের বারবার ধানের শীষের মনোনয়ন পাওয়া নেতা ড. হিলালী আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই তার পক্ষে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো। তারেক রহমানের কথাগুলো শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং ত্যাগ ও সংগ্রামের এক জীবন্ত দলিল।

তিনি আরও বলেন, আমাদের মাঝে নেতৃত্বে প্রতিযোগিতা আছে, কিন্তু বিভেদ নেই। ধানের শীষ যার হাতে, আমরা তার সঙ্গেই থাকবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাইনউদ্দিন।

সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম খান জরিপ। বক্তব্য রাখেন জেলা যুবদল নেতা শাহাবুদ্দিন রিপন, পৌর যুবদলের সদস্যসচিব সাইফুল ইসলাম খান শান্তি, খোকা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম খান,জাসাসের আহবায়ক গোলাম মস্তুফা ভূইয়া হাবুল, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউসুফ খান পাঠানসহ সহস্রাধিক যুবদল, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

মন্তব্য লিখুন

আরও খবর