
শাহরিয়ার মিল্টন , শেরপুর : ‘সমতল ভূমিতে বসবাসরহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’র আওতায় শেরপুরে সুফলভোগীদের মধ্যে গবাদি পশু ও উপকরণ বিতরণ করা হয়েছে।
গত বুধবার দুপুরে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব পশু ও উপকরণ বিতরণ করা হয়।
এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া। বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ কান্তি দত্ত, ভেটেরিনারী সার্জন ওয়ালিফা জাহান কনা, পশু চিকিৎসক শাহিনুর রহমান পনির প্রমুখ।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাছাইকৃত ২৮ জন নারী ও পুরুষের মধ্যে দুটি করে মোট ৫৬টি ছাগল, ১৪০টি ফ্লোরম্যাট, ১১২টি সিমেন্টের খুটি ও ৫৬টি সি.আই শিট বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...