
মাসুদ রেজা শিশিরঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে অন্ধ গফুরের বাড়ি গিয়ে আর্থিক সহযোগিতা করেছে বিএনপির যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়ি গ্রামে যান আমরা বিএনপি পরিবার। এ সময় অন্ধ গফুরের হাতে নগদ ১ লক্ষ ৭৫ তুলে দেওয়া হয়।
পরে এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, নিঃসন্তান অন্ধ গফুর জীবিকার তাগিদে নিজের হাতে নারু তৈরি করে ট্রেনে ঘুরে সেই বিক্রি করেন।
সংবাদ মাধ্যমে তার অসহায়দের দৃশ্য দেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে এখানে পাঠিয়েছেন । আমরা বিএনপি পরিবার এমন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেলে আনন্দিত।
তিনি আরও বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু হবে কিনা,কোন কারিগরি হবে কিনা, কোন ইঞ্জিয়ারিং হবে কি না এমন সংশয় এখন মানুষের মধ্যে। জুলাই জাতীয় সনদে যখন সাক্ষর করেছেন সব রাজনৈতিক দল।
যখন সেই সাক্ষরিত কাগজ জমা দিয়েছে ঐক্যমত কমিশন। তবে সেখান থেকে বিএনপি সাক্ষরিত কাগজ সড়িয়ে অন্য কাগজ যুক্ত করে জমা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডা: ইউনুস কে সবাই সম্মান করে।বিএনপিসহ সব দল এই সরকার কে সমর্থন করেছে। তার গঠন করা বিভিন্ন কমিশনের মাঝখান থেকে এই ধরনের প্রতারণামূলক কাজ হবে এটা মানুষ আশা করে না।
এ সময় আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি এ্যাডভোকেট আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ, রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের রাজবাড়ী প্রতিনিধি এম এ খালেদ পাভেল প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...