
নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন সেচ্ছাসেবকদল নেতা মাসুদ শেখ হত্যা মামলায় আসাদুজ্জামান নান্নু খাঁ (৫৬) নামে একজনকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (২৯ অক্টোবর) মামলা দায়েরের ৪ ঘণ্টার মধ্যে ৩ নম্বর এজহার নামী আসামি আসাদুজ্জামান নান্নু খাঁকে গ্রেফতার করে পুলিশ। তিনি শুক্তগ্রামের মৃত রাহেন খাঁর ছেলে।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের শুক্তগ্রামের মাসুদ শেখ হত্যার ঘটনায় বুধবার মামলা হয়।
মামলার পর লোহাগড়া থানার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রাম থেকে মামলার এজহারভুক্ত ৩ নম্বর আসামি আসাদুজ্জামান নান্নু খাঁ নামে এক ব্যক্তি গ্রেফতার করা হয়। পরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের শুক্তগ্রামের ছবর শেখের ছেলে মাসুদ শেখ ওই ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন।
গত সোমবার সন্ধায় শুক্তগ্রাম মোড়ের বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। পরে মঙ্গলবার ভোর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...