
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার শ্রী শ্রী অখন্ডমন্ডলী মন্দির, খাগড়াপুর শিক্ষা কেন্দ্রে (ধর্মীয় শিক্ষা–শিশু) বার্ষিক গীতা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) দুপুরে শ্রী শ্রী অখন্ডমন্ডলী মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুধাকর ত্রিপুরা।
অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ডিস্ট্রিক্ট ফিল্ড অফিসার যোশাল ত্রিপুরা-এর সঞ্চালনায় এবং মনিটরিং কমিটির সদস্য শ্রী স্বপন ভট্টাচার্য্য-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক পরিমল জ্যোতি ত্রিপুরা, সমাজসেবক পূর্ণ মনি ত্রিপুরা, মন্দির কমিটির সদস্য প্রমোদ বিকাশ ত্রিপুরা, অলেন কান্তি ত্রিপুরা ও লাভনী ত্রিপুরা, কেন্দ্র শিক্ষক নিত্য নতুন ত্রিপুরা প্রমুখ।
বক্তারা বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিশুদের মানবিক ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে গীতা পাঠ ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...