
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রাথমিকভাবে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম পড়ে শোনান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এতে নড়াইল-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থী ঘোষণার পর অনুভূতি প্রকাশ করে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, আলহামদুলিল্লাহ।
দল আমাকে মনোনয়ন দেওয়ার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। ইনশাআল্লাহ।
এদিকে নড়াইল-২ আসনে এখনও প্রার্থী ঘোষণা না করে মনোনয়ন স্থগিত করা হয়েছে। প্রসঙ্গত এই আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় আছেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বিএনপির শরিক দল ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত