
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): মানবিকতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে লোহাগাড়ার উত্তর আমিরাবাদ এম বি উচ্চ বিদ্যালয় এর ১৭ ব্যাচের বন্ধুরা। তাদের এক সহপাঠী গিয়াস উদ্দিন রুবেলের মায়ের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে পুরো ব্যাচের শিক্ষার্থীরা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই সহপাঠীর ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা ব্যয় মেটাতে পরিবারের ওপর নেমে আসে অর্থনৈতিক সংকট। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ১৭ ব্যাচের শিক্ষার্থীরা একত্রিত হয়ে সহায়তার হাত বাড়িয়ে দেয়।
১৭ ব্যাচের শিক্ষার্থীনমোঃ সামি জানান, বন্ধুত্ব মানে শুধু ক্লাসরুম বা স্মৃতিচারণ নয়, বিপদে পাশে দাঁড়ানোও আমাদের দায়িত্ব। এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।আমরা ইতিমধ্যে সবাই মিলে ১,২০,০০০ টাকা সহয়তা করলাম৷
আরেক শিক্ষার্থী মো: রাকিব উদ্দিন বলেন,আমরা একে অপরের সুখ–দুঃখে একসাথে থাকতে চাই। বন্ধুর মায়ের জন্য ছোট্ট এই সহায়তা আমাদের পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
অসুস্থ ( ক্যান্সার আক্রান্ত)গিয়াস উদ্দিন রুবেলের মা,ব্যাচের সকল শিক্ষার্থীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার জন্য দোয়া প্রার্থনা করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, নতুন প্রজন্মের এমন মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তরুণদের মাঝে সহযোগিতার মানসিকতা আরও বাড়াবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...