
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার প্রধান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে হঠাৎ বাজারের এক প্রান্ত থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই তা পাশের দোকানগুলোয় দাউদাউ করে জ্বলতে শুরু করে।
খবর পেয়ে খাগড়াছড়ি জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও আগুন নেভানোর কাজে অংশ নেন। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় বুধবার (৫ নভেম্বর) ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকের হোসেন জানান, “আগুন লাগার সময় বাজারের সব দোকান বন্ধ ছিল। পাশাপাশি প্রবল বৃষ্টি ও বজ্রপাতের কারণে বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রপাত থেকে কাঁচা দোকানঘরে আগুনের সূত্রপাত হয়েছে। আশপাশে পর্যাপ্ত পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগে।”
স্থানীয় ব্যবসায়ীরা জানান, রফিক স্টোর, ফরিদ স্টোর, প্রতিভা লাইব্রেরি, দুইটি চা দোকান ও একটি স্বর্ণের দোকানসহ মোট ২০টির বেশি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এসব দোকানের অধিকাংশই ছিল মুদি ও কাপড়ের দোকান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (৫নভেম্বর) সকালে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তিনি দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে সহায়তার আশ্বাস দিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...