
শাহরিয়ার মিল্টন , শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে মজুদ করা ১০৬ বস্তা সরকারি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামে মোশারফ হোসেন বাবু নামে এক কীটনাশক ব্যবসায়ীর বাড়ি থেকে সারগুলো জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান আকন্দ, রানীশিমুল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুজাসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, ডিলারদের কাছ থেকে সরকারি সারগুলো সংগ্রহ করে বাড়িতে মজুদ করেন মোশারফ হোসেন বাবু। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সার মজুদের খবর পেয়ে ওই অভিযান চালানো হয়। মূলত কৃষকদের কাছে বেশি দামে বিক্রির উদ্দেশেই সারগুলো মজুদ করা হয়েছিল।
পরে জব্দকৃত বিএডিসির এমওপি ৬৬ বস্তা ও ডিএপি ৪০ বস্তাসহ মোট ১০৬ বস্তা সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা আহমেদ বলেন, অবৈধভাবে সার মজুদের ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত