
মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালীঃ ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরিতজা হাসান। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা শাহীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন চন্দ্র হাওলাদার, পরিসংখ্যান কর্মকর্তা মো. মনির হোসেন এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফুর রহমান সোহেল।
কর্মসূচির আওতায় রবি মৌসুমে উপজেলার ৫ হাজার ৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর, মুগ, মিষ্টি আলু, খেসারি, ফেলন ও শাকসবজি ফসল আবাদে উৎসাহিত করতে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হবে।
বক্তারা বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষকের উৎপাদন ব্যয় কমবে, ফলন বৃদ্ধি পাবে এবং সামগ্রিকভাবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের