নিশিরাতে আকস্মিক মটরসাইকেল শোডাউন জামায়াতে ইসলামীর

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ , ১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির আগের রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আকস্মিকভাবে জামায়াতে ইসলামী কর্মীদের মটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে স্টেশনে প্রধান সড়কজুড়ে দলীয় পতাকা ও হাতের লাঠি নিয়ে মোটরসাইকেল বহর নিয়ে প্রদক্ষিণ করেন সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় ১১টার পর থেকেই বিভিন্ন দলে বিভক্ত হয়ে জামায়াত কর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে উপজেলা সদরের দিকে অগ্রসর হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ রাতের আঁধারে ১০০-২০০টি মোটরসাইকেল একসঙ্গে দলীয় স্লোগান দিতে দিতে চলে যায়। এতে মনে হচ্ছিল যেন তারা কোনো শক্তি প্রদর্শন করছে।

এদিকে, আওয়ামী লীগের আগামী দিনের কেন্দ্রীয় কর্মসূচিকে কেন্দ্র করে এ ধরনের শোডাউনকে অনেকে ‘রাজনৈতিক বার্তা’ হিসেবেও দেখছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সরকারবিরোধী রাজনৈতিক অবস্থান জোরদার করতে জামায়াত এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে মাঠে তাদের উপস্থিতি জানান দিচ্ছে!

মন্তব্য লিখুন

আরও খবর