
শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্কের ব্রঙ্কসে আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সফল করতে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ই নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রঙ্কসের স্ট্রালিং বাংলাবাজারের এশিয়ান ড্রাইভিং স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুস শহীদ।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক সোহান আহমেদ টুটুল, যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ দাউদ,সমন্বয়ক শেখ শফিকুর রহমান,যুগ্ম সমন্বয়ক জহুরুল ইসলাম,সদস্য সচিব কাজী রবিউজ্জামান,যুগ্ম সদস্য সচিব গোলাম রব্বানী,বিদায়ী সাধারণ সম্পাদক শেখ জামাল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আব্দুল্লাহ,সদস্য খবির উদ্দিন ভূঁইয়া,সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম,কোষাধ্যক্ষ আল মামুন সরকার,রুপচান মিয়া।
সভায় নেতৃবৃন্দ বক্তব্যের মাধ্যমে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী নাগরিকদের আগামী ২৪শে নভেম্বর সোমবার বাংলাবাজারের গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিতব্য অভিষেক অনুষ্ঠানে যোগদান করার আহ্বান জানিয়েছেন।এবং অনুষ্ঠান সফল করতে সংগঠনের প্রত্যেক সদস্যকে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য উক্ত অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল,বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ এবং মূলধারার রাজনৈতিক ব্যক্তিত্বরা।
জাকজমকপূর্ণ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিদের ক্রেস্ট প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...