
নিজের জীবদ্দশায় একজন মানুষের উপকার করতেও যদি পারি, সেটাই জীবনের সত্যিকার স্বার্থকতা। আর এর জন্য প্রয়োজন নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তোলা।— মন্তব্য করেছেন পুজগাঙ মৌজার হেডম্যান ইখিন চৌধুরী।
সোমবার (১৭ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় পানছড়ি উপজেলা পরিষদের হল সেমিনার কক্ষে তৃণমূল উন্নয়ন সংস্থা বাস্তবায়িত ‘আস্থা’ প্রকল্পের আওতায় গঠিত ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সক্রিয়করণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইখিন চৌধুরী আরও বলেন, “পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সরকারি বিভিন্ন দফতরের সেবা প্রাপ্তিতে সহযোগিতা করতে হলে প্রত্যেককে নিজের জ্ঞানের পরিসীমা বাড়াতে হবে এবং নিজেকে তথ্যভাণ্ডারে পরিণত করতে হবে।”
ইয়ুথ গ্রুপের আহ্বায়ক লাচাইন্দা মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের সদস্য হনেন্দ্র ত্রিপুরা। সঞ্চালনা করেন সদস্য সসীম আচার্য্য।
সভায় যুবদের অগ্রাধিকার, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী ধনেশ্বর দেওয়ান। গ্রুপের চলমান কার্যক্রম মূল্যায়ন ও করণীয় তুলে ধরেন ফিল্ড অফিসার তুহিন চাকমা।
মানুষের চারটি মানসিক জোন টুয়েন্টি-এইটি থিওরি নিয়ে বক্তব্য উপস্থাপন করেন পপেন ত্রিপুরা।
সভায় আরও বক্তব্য রাখেন নাগরিক প্ল্যাটফর্মের সদস্য দুর্বাদল চাকমা, কার্বারী রুপম ত্রিপুরা প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...