কেন্দুয়ায় প্রয়াত বিএনপি নেতা তমজিদের স্বরণে দোয়া মাহফিল

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ , ১৭ নভেম্বর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমান, নেত্রকোনা : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অনুষ্ঠিত হলো বিএনপি নেতা মরহুম বোরহান উদ্দিন মোহাম্মদ তমজিদের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গণ্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি এবং উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা এই বরেণ্য নেতার স্মরণে সোমবার (১৭ নভেম্বর) এ আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি, এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সিনিয়র সভাপতি হাবিবুর রহমান মোসলেম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভূইয়া মজনু, মাওলানা আতাউর রহমান, মরহুম তমজিদের ছোট ভাই মিজানুর রহমান,পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম খান জরিপ, দপ্তর সম্পাদক আব্দুল লতিফ বিল্টু,জেলা ওলামা দলের যুগ্ন আহ্বায়ক আব্দুর রশিদ নুরানী, গন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রনি,বলাইশিমূল ইউনিয়নের সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আশুজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল আহমেদ, উপজেলা জাসাস আহবায়ক গোলাম মোস্তফা হাবুল,উপজেলা তাঁতি দলের আহ্বায় আব্দুর রহমান, গন্ডা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সুজন মিয়া, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান শান্তি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ভূঁইয়াসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দের স্মৃতিচারণ শেষে মরহুম তমজিদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দুয়া উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা নজরুল ইসলাম,সকলেই ।

গত ১৩ নভেম্বর, শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই বিএনপি নেতা বোরহান উদ্দিন মোহাম্মদ তমজিদ।”
মরহুম বোরহান উদ্দিন মোহাম্মদ তমজিদ একজন বিএনপির নির্ভীক কর্মী ছিলেন।

ছাত্রদল,যুবদলের রাজনীতি করে গন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি পদে দীর্ঘদিন ধরে দ্বায়িত্ব পালন করছেন। দোয়া অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন সহযোদ্ধা, সহকর্মী ও এলাকাবাসী।

মন্তব্য লিখুন