
সুন্দরবনকে পলিথিন ও প্লাস্টিক দূষণ থেকে রক্ষা করতে খুলনার পাইকগাছায় কর্মশালা ও পরিবেশবান্ধব পাটের ব্যাগ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর সুন্দরবন সুরক্ষা প্রকল্পের উদ্যোগে অফিসার্স ক্লাব মিলনায়তনে “বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের করণীয়” শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী। তিনি বাজার কমিটি ও ব্যবসায়ী প্রতিনিধিদের মাঝে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বিতরণ করেন এবং প্লাস্টিক বর্জ্যের ক্ষতি ও বিকল্প ব্যবহার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কর্মকর্তা ইমান উদ্দিন, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সুন্দরবন সাংবাদিক ফোরামের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির সাধারণ সম্পাদক বিল্লাল মোড়ল এবং রূপান্তর সুন্দরবন সুরক্ষা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সাকী রেজওয়ানা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায়ী মিজানুর রহমান, রাব্বু ইসলাম দিপু, পঞ্চানন সানা, প্রণব সরদার, আমজাদ হোসেন, হযরত আলী, সীমা মন্ডল, মনিরুল ইসলাম, মহিবুল্লাহ সরদারসহ সুন্দরবন ইয়ুথ ফোরামের সভাপতি রাকিবুল ইসলাম, সহ-সভাপতি ছন্দা সুলতানা ও সাধারণ সম্পাদক কৃষ্ণা ব্যানার্জি।
কর্মশালায় বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তাই বাজার-ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধি ও পাটের ব্যাগ ব্যবহারের প্রসার পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পলিথিন বর্জন ও পাটের ব্যাগ ব্যবহারের অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন