
মজিবুর রহমান, নেত্রকোনা : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আগস্ট ও সেপ্টেম্বর মাসের কয়েক শত মেট্রিক টন চাল কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাওসার আহমেদের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
অভিযোগের পর জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির আহ্বায়ক বারহাট্রা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান; সদস্য হিসেবে রয়েছেন নেত্রকোনা সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার মুনতাসির মামুন এবং পরিদর্শক কামরুল হাসান। কমিটি ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
উপজেলার ১৩ ইউনিয়নের ২৬ জন ডিলারের জন্য আগস্ট–সেপ্টেম্বরে প্রায় ৫৬০ মেট্রিক টন চাল বরাদ্দ ছিল।
সুবিধাভোগীরা চাল না পেয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করলে বিষয়টি প্রকাশ পায়। প্রতি মাসে ৯ হাজার ৪১৮ জন হতদরিদ্র মানুষের কাছে ১৫ টাকা কেজি দরে এসব চাল বিতরণের কথা থাকলেও, ডিলারদের অজ্ঞাতসারে পুরো বরাদ্দ বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে—এমন অভিযোগ উঠেছে। বর্তমান বাজারদরে এসব চালের মূল্য ২ কোটি টাকারও বেশি।
অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার শুনানি শুরু করেছেন। তিনি জানান, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে অভিযুক্ত উপজেলা খাদ্য কর্মকর্তা কাওসার আহমেদ দাবি করেন, তিনি কোনো অনিয়ম করেননি; জেলা ও উপজেলা প্রশাসনের গঠিত দুই কমিটি তদন্ত করছে, দোষ প্রমাণিত হলে তিনি তা মেনে নেবেন।
ঘটনাটি নিয়ে কেন্দুয়াজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়দের মতে, অভিযোগ সত্য হলে এটি হবে সাম্প্রতিক সময়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সবচেয়ে বড় দুর্নীতির একটি উদাহরণ।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...