
এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি)-এর নির্বাচন আজ ২৫ নভেম্বর (মঙ্গলবার) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচনে তিনজন প্রার্থী— মোঃ আবুল হোসেন , মোঃ সরোয়ার শোকোরানা নান্না ও মোঃ মইনুল ইসলাম চৌধুরী( ময়নুল)—সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোটার তালিকাভুক্ত সদস্যরা নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছেন। সমবায় সমিতির নিয়ম অনুযায়ী ১ জনকে নির্বাচিত করা হবে। ফলে তিন প্রার্থীর মধ্যে দুজনকে স্বাভাবিকভাবেই পরাজয় মেনে নিতে হবে।
স্থানীয়রা জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাই গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ। জয়-পরাজয় বড় বিষয় না হলেও অংশগ্রহণের মধ্য দিয়ে সমবায় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়।
প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীই ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও নির্বাচন পরিচালনা কমিটি সতর্ক ভূমিকা পালন করছে।
দিনের শেষে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। তিন প্রার্থীর সাফল্য কামনা করেছেন সমবায়ের সদস্যরা।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...