
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ১৬ দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও র্যালির মাধ্যমে এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
মানববন্ধনে বক্তারা নারী ও শিশু নির্যাতনের বিভিন্ন দিক তুলে ধরে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, কন্যা সন্তানের শিক্ষার পথে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সেদিকে পরিবার ও সমাজকে আরও সচেতন হতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ বন্ধে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক নমিতা চাকমা। বক্তৃতা দেন হেডম্যান ইখিন চৌধুরী, মিলনপুর মহিলা সমিতির সভানেত্রী ত্রিনা চাকমা, ধীমান খীসা প্রমুখ।
বক্তারা আরও বলেন, সমাজের সকল ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষা ও আচরণগত পরিবর্তনের মাধ্যমেই নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করা সম্ভব। তারা পারিবারিক ও সামাজিক পর্যায়ে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।
১৬ দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, সচেতনতামূলক প্রচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে বলেও জানান আয়োজকরা।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...