
নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা ও মশার উপদ্রব নিয়ন্ত্রণে পাইকগাছা পৌরসভার উদ্যোগে ১ ও ২ নং ওয়ার্ডে মশক নিধন অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) অত্যাধুনিক ফগার মেশিন ব্যবহার করে দুই ওয়ার্ডের প্রধান সড়ক, অলি-গলি, ড্রেন, ঝোপঝাড়সহ মশার প্রজনন উপযোগী স্থানে ধোঁয়া স্প্রে করা হয়। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কার্যক্রমটিকে সফল করে তোলেন।
পৌরসভার এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য-মশার বংশবৃদ্ধি রোধ, প্রাপ্তবয়স্ক মশা ধ্বংস এবং ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়াসহ মশাবাহিত রোগ থেকে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা। পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রেখে সামগ্রিক জনস্বাস্থ্য রক্ষা করাও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, জনস্বার্থে এই মশক নিধন অভিযান পর্যায়ক্রমে পুরো পৌরসভা জুড়ে চালানো হবে।
তিনি সকল নাগরিককে বাড়ি-ঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশা দমন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।
এদিকে এলাকাবাসীরা নিয়মিত এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ধারাবাহিক মশক নিধন কর্মসূচি মশাবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...