
মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জঃ “দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি প্রানিসম্পদে হবে উন্নতি” এই স্লোগান কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ভেটেরিনারি হাসপাতাল আয়োজনে আলোচনা সভা।
ও বুধবার সকাল দশ টায় একটি র্যালী হাসপাতাল চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার ওয়াসিম আকরাম এর সভাপতিত্বে, এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী।
স্বাগত বক্তব্য রাখেন ভেটেনারি সার্জন বরুন কুমার প্রামানিক। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, সফল খামারি মুসলেহ উদ্দিন সরকার প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী,উদ্বোধনের পর তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি, উন্নত জাতের গবাদিপশু, পোলট্রি, দুগ্ধজাত পণ্য ও কৃষি–উদ্ভাবন দেখে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় তিনি বলেন—“প্রাণিসম্পদ দেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার মাধ্যমে গোমস্তাপুর কে দুধ, ডিম ও মাংসে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ করা সম্ভব। প্রদর্শনী খামারিদের হাতে–কলমে অভিজ্ঞতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন— “নতুন উদ্যোক্তারা প্রাণিসম্পদ দপ্তরের পরামর্শ নিলে সরকারি নানা সুবিধা সহজে পাবেন। উপজেলা প্রশাসন সবসময় খামারিদের সহায়তায় প্রস্তুত।”
এ সময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার ওয়াসিম আকরাম বলেন—“গবাদিপশুর টিকা, চিকিৎসা ও বিশেষজ্ঞ পরামর্শ মাঠ পর্যায়ে পৌঁছে দিতে আমরা নিয়মিত কাজ করছি। খামারিরা এখন উন্নত জাতের গরু, ছাগল, হাঁস-মুরগি পালনে আগ্রহী হচ্ছে। প্রদর্শনী নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধনীতে এবার উপজেলায় ৩০ টি স্টল অংশ গ্রহন করে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...