
পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং নবায়নযোগ্য শক্তির প্রসারকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে গঠিত হলো “পরিবেশ ও উন্নয়নের জন্য ফোরাম, রাঙ্গামাটি (FED-রাঙ্গামাটি)”। জাবারাং কল্যাণ সমিতি, ক্লিন (উপকূলীয় জীবিকা ও পরিবেশগত কর্ম নেটওয়ার্ক) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (BWGED)-এর যৌথ উদ্যোগে নতুন এ প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠিত হয়।
ফোরামটিতে শিক্ষক, সাংবাদিক, উন্নয়নকর্মী, সৌরবিদ্যুৎ উদ্যোক্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নারী নেত্রীসহ বিভিন্ন শ্রেণি–পেশার পরিবেশ সচেতন নাগরিক অন্তর্ভুক্ত হয়েছেন।
ফোরামের মূল লক্ষ্য জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদন ও সংশ্লিষ্ট অর্থায়ন বন্ধে অ্যাডভোকেসি ত্বরান্বিত করা এবং সরকার ও বহুপাক্ষিক ব্যাংকসমূহকে নবায়নযোগ্য শক্তি খাতে বিনিয়োগ বাড়াতে উদ্বুদ্ধ করা।
স্থানীয় পর্যায়ে রুফটপ সোলার প্রকল্প বাস্তবায়নে পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোর সঙ্গে সমন্বয়, জনসচেতনতা বৃদ্ধি এবং জাতীয় নির্বাচনের ইশতেহারে নবায়নযোগ্য শক্তির লক্ষ্যমাত্রা অন্তর্ভুক্ত করাও ফোরামের অগ্রাধিকার।
রাঙ্গামাটি শহরের রাজবাড়ী এলাকার ওলোনশাল রেস্টুরেন্টে আয়োজিত গঠন সভায় বক্তারা বলেন, “টেকসই উন্নয়ন কেবল বক্তব্য নয়, এটি বাস্তবায়নে প্রয়োজন নাগরিক অংশগ্রহণ ও রাজনৈতিক অঙ্গীকার। FED-রাঙ্গামাটিকে সে দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।”
সভায় বক্তব্য রাখেন কবি-সাহিত্যিক শিশির চাকমা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মজিবুল হক বুলবুল, নারী নেত্রী গৈরিকা চাকমা, সাবেক পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, উন্নয়নকর্মী নুকু চাকমা, সংবাদকর্মী সৈকত রঞ্জন চৌধুরী এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। কৃষি ব্যাংক রাঙ্গামাটি শাখার ব্যবস্থাপক সরকারি ‘গ্রীন ব্যাংকিং’ নীতিমালা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
সভা শেষে মুজিবুল হক বুলবুলকে সভাপতি এবং নুকু চাকমাকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট FED-রাঙ্গামাটি কমিটি গঠন করা হয়।
সভায় উল্লেখ করা হয়, বিগত দশকে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ হিসেবে ১.৭২ লক্ষ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
আমদানিনির্ভর জ্বালানির মূল্য ও ক্যাপাসিটি চার্জের কারণে পিডিবি ২.৫৩ লক্ষ কোটি টাকা লোকসান গুনেছে, যা করদাতাদের অর্থায়নে পূরণ করা হয়েছে। বক্তারা বলেন, নবায়নযোগ্য শক্তির প্রসারই এই অর্থনৈতিক ক্ষতি কমানোর উপযুক্ত পথ।
সভায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম, মাসিক সভা, কর্মশালা এবং নির্বাচনকেন্দ্রিক অ্যাডভোকেসি পরিচালনার পরিকল্পনা ঘোষণা করা হয়। FED-রাঙ্গামাটি ২০৩০ সালের মধ্যে ৩০%, ২০৪০ সালের মধ্যে ৪০% এবং ২০৫০ সালের মধ্যে ১০০% নবায়নযোগ্য শক্তিতে রূপান্তরের জন্য সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন এবং শক্তি বাজেটের কমপক্ষে ৪০% নবায়নযোগ্য শক্তি উদ্যোগে বরাদ্দের দাবি জানায়।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...