
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঠালতুলি বাজারে অবস্থিত আল ইখলাস মডেল মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বার্ষিক প্রদর্শনী অনুষ্ঠান। সকাল থেকেই মাদ্রাসা প্রাঙ্গণে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে জমে ওঠে পুরো আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি প্রার্থী ও খ্যাতিমান শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান।
তিনি শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশে দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “যে জাতি শিক্ষায় অগ্রসর, সেই জাতিই ভবিষ্যতে নেতৃত্ব দেয়। মাদ্রাসা শিক্ষার্থীরা একদিন দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ইব্রাহিম আবরার,তিনি বলেন, “শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এমন প্রদর্শনী বড় ভূমিকা রাখে।”
এছাড়াও উপস্থিত ছিলেন— স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ
অনুষ্ঠানে শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত, হামদ-নাত, চিত্রাঙ্কন, বিজ্ঞানের বিভিন্ন প্রজেক্ট ও সাংস্কৃতিক পরিবেশনা প্র
দর্শন করে। কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে বার্ষিক প্রদর্শনী অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...