
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাছাইট গ্রামে সাংবাদিক ইয়াসিন মাহমুদের বৃদ্ধ মা বাবা এবং বাড়িঘর ভাঙচুর সহ হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল আনুমানিক-১১টার দিকে মৃত আবুল হোসেন (কেবলের বড় ছেলে মানিক সহ-৪ মেয়ের বড় মেয়ে পারভীন,মেয়ে মঞ্জু ,জনি, রনি এক সাথে ৮,থেকে,১০টি ফসলী গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
ঘটনা স্থলে সরজমিনে গেলে স্থানীয়রা জানায়,ঘটনাস্থলে এসে দেখা যায় কাটা গাছের স্তূপ এবং পরিবারটিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগের যথেষ্ট সত্যতা পাওয়া গেছে। সাংবাদিক ইয়াসিন মাহমুদের বাবা জানু মিয়া বলেন,আমার বাড়িতে ছেলে মেয়ে না থাকায় আমি আর আমার বৃদ্ধ স্ত্রীর উপস্থিতিতে সকালে কেবলের চার মেয়ে এসে আমার বাড়ির ফলন্ত গাছ গুলো কেটে ফেলে।
আমার বাড়িতে দক্ষিণ ভিটে থাকা ঘরটি তারা ভেঙ্গে ফেলে। তাদের পরিবার আমাকে দিনের পর দিন প্রকাশ্যে হুমকি ধামকি দিয়ে আসছে। কথা বল্লেই নাকি নারী নির্যাতন মামলা দিয়ে জেলে পাঠিয়ে দেবে। আমি ভয়ে কিছু বলতে সাহস পাইনা কারণ আমি বৃদ্ধ মানুষ জায় ঝামেলা আমার পছন্দ নয়।
সাংবাদিক ইয়াসিন মাহমুদ জানায়,আমার বাবা গ্ৰামে থাকতে পছন্দ করে অনেক চেষ্টা করেও শহরে আনতে পারি না। শহরে আসলে বাবার নাকি ধম বন্ধ হয়ে আসে।
সেই সুযোগ কে তারা কাজে লাগিয়ে হয়তো “আমার বৃদ্ধা মা বাবাকে যেকোনো সময় মিথ্যা মামলা, হামলা সহ নানান ধরনের হয়রানি করতে পারে। এমন কি আমি একজন মিডিয়া কর্মী হওয়া সত্ত্বেও আমাকে পর্যন্ত মঞ্জু, পারভীন মানহানি ,নারী নির্যাতন মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দিয়ে বলেছে, ‘তোকে ও নারী নির্যাতন মামলা দিয়ে জেলে পাঠাবো অপেক্ষা কর।সরজমিনে গেলে উপস্থিত-৬ জন সাংবাদিকদের সামনেই সাংবাদিক ইয়াসিন মাহমুদের পরিবারের উপর বারবার চড়াও হবার বিষয়টি আমাদের নজরে আসে।
অভিযুক্ত মঞ্জু বেগম সাংবাদিকদের বলেন,আমাদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা নেই। রাস্তার সামনে যে কয়েকটি গাছ ছিল সেগুলো আমরা তাদের অনুমতি নিয়ে কেটে দিয়েছি এ বিষয়ে গ্রামের সর্দারদের মাধ্যমে সালিশও হয়েছে।
তবে সাংবাদিক ইয়াসিন মাহমুদ ও তাঁর পরিবারের দাবি। তারা আমাদের পরিবার বা কারো অনুমতি ছাড়াই আমাদের গাছ গুলো কেটে দিয়েছে। এবং সালিশের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
গ্রামবাসীর মতে, দীর্ঘদিন যাবত সাংবাদিক ইয়াসিন মাহমুদের পরিবারের সাথে আবুল হোসেন কেবলের পরিবারের সদস্যরা অন্যায় জুলুম নির্যাতন করে আসছে। গাছ কাটাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে।
স্থানীয়রা দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন,যাতে উভয় পক্ষের মধ্যে নতুন করে কোনো ধরনের সংঘর্ষ বা হয়রানির মতো ঘটনা না ঘটে। সেই সাথে ফলন্ত গাছ কাটা, ঘর ভাংচুর করে ঘরে লুটপাট করার দায়ে অভিযুক্ত দের দ্রুত বিচারের আওতায় আনার জুড় দাবি করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...