
মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার ( ২৮ নভেম্বর) বিকেলে উপজেলার গোমস্তাপুর ইউনিয়ন , রহনপুর ইউনিয়ন,বঙ্গাবাড়ি ইউনিয়ন বোয়ালিয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলীমের সমর্থকরা
এ সময় আশরাফ হোসেন আলীমের সমর্থকরা বলেন তারেক রহমান ঘোষিত ৩১ দফা হচ্ছে একটি নতুন বাংলাদেশের রূপরেখা। এটি শুধু রাজনৈতিক কর্মসূচি নয়। এটি হচ্ছে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের দিক নির্দেশনা।
তারা আরও বলেন, দেশনায়ক তারেক রহমান এই জাতির আশার প্রতীক। তিনি দেশে ফিরে নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন। আর তার আহ্বানে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে পরিবর্তনের পক্ষে রায় দেবে। লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। এতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...