
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার যুগ্মআহবায়ক আব্দুর রহমান মেহেদী কমিটি ঘোষণার মাত্র একদিনের মধ্যে তার পদ থেকে অব্যাহতি দিয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) তিনি ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন এবং পরে সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি সংগঠনের সাবেক যুগ্মসদস্য সচিব ও ভারপ্রাপ্ত আহবায়কে ছিলেন।
আব্দুর রহমান মেহেদী ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি মনে করি ২০২৪ সালের জুলাই আন্দোলনে সংগঠনটি আপামর ছাত্রজনতার প্রতিনিধিত্ব করতে সফল হয়েছিল। কিন্তু বর্তমানে আমরা সাধারণ ছাত্রদের সঠিকভাবে প্রতিনিধিত্ব করতে পারছি না। সাধারণ ছাত্র ও জুলাই আন্দোলনে রক্তদানকারী যোগ্য ছাত্রদের চেয়ে সুবিধাভোগী নতুন সমন্বয়ক ও ত্রাস সৃষ্টিকারীদের প্রভাব বেশি। এ অবস্থার দায় আমারও। তাই আমি আপাতত সকল পদ থেকে অব্যাহতি নিচ্ছি।’
তিনি আরো জানান, ‘তবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আপাতত আমি সংগঠনহীন সাধারণ ছাত্রজনতার কাতারে থাকব। সময় দিতে চাই পরিবার ও কর্মজীবনে। এ ছাড়া আমি চাই সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা আমার কার্যক্রম ও সম্পদের সঠিক তদন্ত করে তা প্রকাশ করুক। ইনকিলাব জিন্দাবাদ।’
জানা গেছে, জুলাই আন্দোলনের সময় আব্দুর রহমান মেহেদীর শরীরের বিভিন্ন স্থানে ৩০০-এর বেশি ছররা গুলি লেগেছিল। এখনো দেড় শতাধিক গুলি তার শরীরে রয়েছে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার নতুন ১৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ২৬ নভেম্বর রাতে ঘোষণা করা হয়। ছয় মাস মেয়াদী এই কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ, সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম।
কমিটিতে আহবায়ক হিসেবে মিনহাজুল ইসলাম, সিনিয়র যুগ্মআহবায়ক শাফায়াত উল্লাহ ও যুগ্মআহবায়ক হিসেবে আব্দুর রহমান মেহেদীকে ঘোষণা করা হয়। এ ছাড়া সদস্য সচিব আমিরুল ইসলাম রানা ও সিনিয়র যুগ্মসদস্য সচিব আল আমিন মন্ডল, মুখ্য সংগঠক তুহিন মোল্যা এবং মুখপাত্র নুসরাত জাহান থাকছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...