
‘নারী-পুরুষ নির্বিশেষে ভোট দেব ধানের শীষে’—এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নওগাঁর সাপাহারে নারী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), তিলনা ইউনিয়ন শাখারর আয়োজনে তিলনা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু। এতে সভাপতিত্ব করেন তিলনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহ আলম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহসান (কল্লোল) সাবেক যুগ্ম-আহবায়ক মোকলেছুর রহমান মুকুল, নিয়ামতপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক নবিজুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নওগাঁ-১ (সাপাহার–পোরশা–নিয়ামতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের সহধর্মিনী মোছাঃ ফরিদা বেগম।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলীয় প্রার্থীর পক্ষে নারীদের সংগঠন, ঐক্য ও সচেতন ভোটাধিকার চর্চার গুরুত্ব তুলে ধরেন। ইউপি বিএনপির বিভিন্ন স্তরের নেতা–নেত্রীসহ স্থানীয় নারী কর্মীরা সমাবেশে অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...