
মোঃজমির উদ্দিন পীরগাছা (রংপুর): রংপুরের পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোঃ রাসেলের বদলি জনিত বিদায় উপলক্ষে সুধীজনদের উদ্যোগে এক গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বেলা ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা আয়োজন করা হয়।
এসময় উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষ উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেলের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁর সুদীর্ঘ কর্মজীবনের সাফল্য কামনা করেন।
এসময় বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে তিনি সততা, দায়িত্ববোধ ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।পীরগাছার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
বিদায়ী ইউএনও শেখ মোঃ রাসেল সকলের সহযোগিতা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পীরগাছাবাসীর প্রতি আমার হৃদয়ে সব সময় বিশেষ টান থাকবে।
কর্মকর্তা হিসেবে দায়িত্বশীলতার জায়গা থেকে যা যা করার প্রয়োজন ছিল, সেসব কাজে আমি আপনাদের ভালোবাসা পেয়েছি এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...