
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘LAVEN’-এর নতুন শোরুম। সোমবার (০১ডিসেম্বর) সকালে কেক কেটে শোরুমটির শুভ উদ্বোধন করেন স্থানীয় গণ্যমান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানটির পরিচালকগণ ও আলেম সমাজ প্রতিনিধিরা৷
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, LAVEN দীর্ঘদিন ধরে দেশের ফ্যাশন বাজারে আস্থা অর্জন করেছে। আধুনিক ডিজাইন, মানসম্মত পণ্য ও গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে ব্র্যান্ডটি ক্রেতাদের কাছে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে।
লোহাগাড়ায় শোরুম চালুর মাধ্যমে এখানকার মানুষ এখন খুব সহজেই তাদের পছন্দের পোশাক ও লাইফস্টাইল পণ্য কিনতে পারবেন।
শোরুম কর্তৃপক্ষ জানান, এখানে থাকবে পুরুষ, নারী ও শিশুদের জন্য বিভিন্ন রকমের আকর্ষণীয় পোশাক, মুখরোচক অফার এবং বিশেষ ছাড় হিসাবে ১-৭ তারিখ পর্যন্ত থাকছে ১০% । গ্রাহকদের সর্বোত্তম সেবা দেওয়ার জন্য রয়েছে প্রশিক্ষিত বিক্রয় প্রতিনিধির দল।
উদ্বোধনী অনুষ্ঠানের পর দিনব্যাপী ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। স্থানীয়রা জানান, ব্র্যান্ডেড পোশাক কেনার জন্য এখন আর শহরে যেতে হবে না—নিজেদের এলাকায়ই পেয়ে যাবেন LAVEN-এর মানসম্মত সংগ্রহ।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার