
নড়াইল-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চুর নেতৃত্বে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে লোহাগড়া উপজেলার মোল্লার মাঠে প্রচার মিছিলে পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মোল্লার মাঠ থেকে একটি বিশাল মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল-২ আসনের নির্বাচন পরিচালনা পরিষদের পরিচালক অধ্যাপক আব্দুস সামাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির আতাউর রহমান বাচ্চু।

বক্তব্যে আতাউর রহমান বাচ্চু বলেন,আগামীকাল সূর্যোদয় যেমন চিরন্তন সত্য তেমনি এবারে জামাতের বিজয় সুনিশ্চিত চিরন্তন সত্য। “সকল রাজনৈতিক বন্ধুদের অনুরোধ করবো—আমি আমার আদর্শের কথা বলবো, আপনি আপনার আদর্শের কথা বলবেন।
জনগণ যাকে গ্রহণযোগ্য মনে করবে, তাকেই বেছে নেবে। অতীতের মতো কেউ যদি পেশিশক্তি ব্যবহার করে ভোট আদায়ের চেষ্টা করেন, জালিমের ভূমিকায় অবতীর্ণ হন—তাদের জন্য আমাদের শুধু দুঃখই থাকবে।”
তিনি আরও বলেন, “দেশ ও এলাকার উন্নয়ন করতে হলে আকাশের মতো বিশাল হৃদয় থাকতে হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ড. শফিকুর রহমান সেই মানবিক হৃদয়ের অধিকারী—যেখানে জাত, ধর্ম বা বর্ণের কোনো বিভেদ নেই। তিনি একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন।”
এ সময় তিনি সকলকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাস্টার জাকির হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল বাশার, সদর উপজেলা আমির আব্দুল্লাহ আল আমিন, লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান, জামায়াত নেতা আলমগীর হোসেন, কর্ম পরিষদের হেমায়েতুল হক হিমু, প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আকিদুল ইসলাম, জেলা যুব বিভাগের সভাপতি মো. খিয়াম উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সালাহউদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...