
মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালীঃ পটুয়াখালীর দশমিনা উপজেলায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে আমন ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের চরহোসনাবাদ ব্লকে এই কার্যক্রম সম্পন্ন হয়।
শস্য কর্তন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুবজ সিকদার ও মফিজুর রহমান, জুনিয়র পরিসংখ্যান কর্মকর্তা রাবেয়া বেগম, পরিসংখ্যান অফিসের চেইনম্যান মো. আনোয়ার হোসেনসহ স্থানীয় কৃষক পারভেজ প্যাদা ও আমানুল ইসলাম প্রমুখ।
নমুনা শস্য কর্তন শেষে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল হক বলেন, “যৌথভাবে গণনা করে দেখা গেছে—বিগত বছরের তুলনায় এবার আমন ধানের ফলন সন্তোষজনক। কৃষকরা এ বছর বেশ ভালো ফলন পাচ্ছেন।”
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ জানান,
“চলতি মৌসুমে দশমিনায় প্রায় ১৮ হাজার ২৫০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। বিভিন্ন জাতের ধান চাষাবাদ হলেও সামগ্রিকভাবে ফলন ভালো। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা এবার লাভবান হবেন বলে আশা করা যাচ্ছে।”
তিনি আরও জানান, কৃষি বিভাগ মাঠপর্যায়ে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করায় ফলন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। সরকারিভাবে প্রতি কেজি ৩৩ টাকায় খাদ্য বিভাগ ধান ক্রয় করছে, যা কৃষকদের আরও উৎসাহ যোগাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত