
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও সুস্থতা কামনায় নড়াইলের লোহাগড়া উপজেলার নলদীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে উপজেলার নলদী ইউনিয়ন বিএনপির আয়োজনে নালিয়া বাজারে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি অলিয়ার রহমান। সঞ্চালনা করেন মো. কামরুল।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, নড়াইল জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নলদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জিল্লুর রহমান মোল্যা, সাধারন সম্পাদক মো. হেমায়েত হোসেন মোল্যা প্রমুখ।
এসময় নলদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো.আঃ রাজ্জাক বিশ্বাস, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মশিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক মো.আশরাফুল বিশ্বাস, নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য খান মেজবাহ উদ্দিন, লোহাগড়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. আতিয়ার বিশ্বাস, নলদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মশিয়ার রহমান মোল্যা, সিঃ যুগ্ম সাধারন সম্পাদক আমিনুর রহমান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক মুন্সী সাজ্জাদ উল্লাহ, নলদী ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. জান্নাতুল বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...