• খুলনা দেশজুড়ে
  • জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বেনাপোলে “সৃজনশিখা’র পরিচ্ছন্ন অভিযান

জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বেনাপোলে “সৃজনশিখা’র পরিচ্ছন্ন অভিযান

প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ , ১৫ ডিসেম্বর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো. সাহিদুল ইসলাম শাহীনঃ-“এসো আলোকিত হই” এমন প্রতিপাদ্য ধারণ করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বেনাপোলে পরিচ্ছন্ন অভিযান চালালো স্বেচ্ছাসেবী সংগঠন “সৃজনশিখা”।

সোমবার(১৫ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে বেনাপোল বাজার এলাকায় তারা এই অভিযান চালান। মহতি উদ্যোগের এ কর্মসূচিতে অংশ নেন বেনাপোল পৌর এলাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এবং কাব-স্কাউটবৃন্দ। পরিচ্ছন্ন অভিযানটিতে নেতৃত্ব দেন “সৃজনশিখা’ সংগঠনটির প্রধান উপদেষ্টা মো. মোস্তাফিজ্জোহা সেলিম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটি’র প্রতিষ্ঠাতা মো.নাজমুল হুসাইন জয়।

শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠনটি’র প্রায় ৫০ জনেরো অধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন। বেনাপোলের প্রধান প্রধান সড়কসহ বেনাপোল বাজার এলাকায় তারা পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান চালান। রাস্তার পাশে এবং ফুটপথে যত্রযত্র পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার সহ তারা হ্যান্ড মাইক’র মাধ্যমে জনসচেতনতা মূলক বিভিন্ন স্বাস্থ্য-সুরক্ষা সম্পর্কে প্রচার-প্রচারনা চালানো হয়।

এ সময় সংগঠনটি’র প্রধান উপদেষ্টা মোস্তাফিজ্জোহা সেলিম পথচারী এবং দোকানিদের সাথে কথা বলেন এবং নিজ নিজ আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান। এ সময় তিনি আরো বলেন-বেনাপোল পৌর শহর’কে আধুনিকায়ন করতে যেমন অবকাঠামো উন্নয়নের প্রয়োজন,তেমনি শহরকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করাও বিশেষ প্রয়োজন। বিশ্বের উন্নত দেশের মতো প্রয়োজনে যত্রতত্র আবর্জনা ফেলার জন্য আমরা জরিমানা আদায়ের মতো সিদ্ধান্ত নিতে পারি।

অংশ গ্রহণ মূলক এ অভিযানে সাংবাদিক আজিজুল হক,মো.সাহিদুল ইসলাম শাহীন,মনির হোসেন,মো.রাসেল ইসলাম ও তামিম হোসেন সবুজ উপস্থিত ছিলেন।