
খুলনার পাইকগাছা উপজেলায় নির্বাচনী আচরণ বিধি পরিপালনে প্রয়োজনীয় দায়িত্ব ও করণীয় বিষয় নিয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার(১৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
সভায় নির্বাচনী আচরণ বিধিমালা সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ বজলুর রশীদ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে জিএম আব্বাস উদ্দীন, জাবেদ ইকবাল, ফারুক হোসেন সরদার, আরিফ বিল্লাহ, মোঃ বেলাল হুসাইন, শেখ মিরাজুল ইসলাম, সঞ্জীব ঘোষ, বিজয় পালসহ বিভিন্ন ইউনিয়নের ১০ জন দফাদার।
সভায় প্রত্যেক ইউনিয়নের প্রধান সড়ক, বাজার ও জনসমাগম বেশি এমন এলাকায় নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণসহ আচরণ বিধি কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...