
আবুল হাসনাত তুহিন ফেনী:- ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ফেনী জেলা পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন থানায় মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফেনী জেলা পুলিশ।
গ্রেফতারকৃতরা হয়েছেন, ফুলগাজী উপজেলার পশ্চিম বসন্তপুর গ্রামের মাহমুদুল হক লিমন, দাগনভূঞা উপজেলার পশ্চিম চন্ডিপুর গ্রামের মোঃ ইস্রাফিল আজম আসিফ, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মির্জাকোট গ্রামের মোঃ শরীফুল ইসলাম, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কুমড়ী গ্রামের মোঃ আল আমিন এবং ফেনী সদর উপজেলার ছনুয়া গ্রামের মোঃ নুর হোসেন রিয়াজ।
দাগনভূঞা থানা পুলিশ গ্রেফতার করেছে ফেনী সদর উপজেলার রুহিতিয়া গ্রামের রাকিবুল হাসানকে। এছাড়াও দাগনভূঞা উপজেলার কেরোনিয়া গ্রামের খাজা আহাম্মদ, দক্ষিণ করিমপুর গ্রামের নুরুল ইসলাম ও তাজুল ইসলাম এবং পশ্চিম চন্ডিপুর গ্রামের মোঃ ইস্রাফিল আজম আসিফকে এই থানা থেকে গ্রেফতার করা হয়েছে।
পরশুরাম থানা থেকে দক্ষিণ কোলাপাড়া গ্রামের এনাম হোসেন এবং রতনপুর গ্রামের শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...