
খাগড়াছড়ি প্রেসক্লাবের প্রথম প্রকাশনা স্মারক গ্রন্থ ‘উজ্জীবন’–এর প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি।
খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. মিজানুর রহমান (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা, শিক্ষাবিদ মধু মঙ্গল চাকমা এবং জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্মারক গ্রন্থ ‘উজ্জীবন’ খাগড়াছড়ি প্রেসক্লাবের সাংবাদিকতা চর্চা ও পার্বত্য অঞ্চলের বাস্তবতা সংরক্ষণের একটি ঐতিহাসিক দলিল, যা ভবিষ্যৎ প্রজন্মের সাংবাদিকদের জন্য পথনির্দেশক হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে জাতীয় রাজনৈতিক দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ খাগড়াছড়ি জেলা সদর ও বিভিন্ন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...