
মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালীঃ ‘দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. হাবিবউল্লাহ সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী রমেশ চন্দ্র ঘরামী, কম্পিউটার প্রশিক্ষক রকিব উদ্দিন, গ্রাফিক্স ডিজাইনার আরিফ হোসেন, মোটর ড্রাইভিং প্রশিক্ষক আসাদুল্লাহ ও শহিদুল ইসলাম, ল্যাব সহকারী নাঈম খান এবং কম্পিউটার অপারেটর ফরাজানা আক্তার।
আলোচনা সভায় বক্তারা বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব। দক্ষ মানবসম্পদই দেশের অর্থনীতিকে শক্তিশালী করে এবং প্রবাসীদের অবদান জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় প্রশিক্ষণার্থীরাও উপস্থিত থেকে অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...