
মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালীঃ পটুয়াখালীর দশমিনা উপজেলায় ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ সভা আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। একাডেমিক সুপারভাইজার মু. নেছার উদ্দিন সভা সঞ্চালনা করেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) মো. শহিদুল ইসলাম, আইসিটি অফিসার মো. মাসুদ হাসান, দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন সৌকত, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক ও খারিজা বেতাী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা শিহাব উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন এসএ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাওছার, বড় গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফোরকান, গছানী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী খবিরুল বশার রিন্টু, গুলি আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানসহ উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকরা।
সভায় বক্তারা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, সমন্বয় ও দায়িত্ব বণ্টন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...