
জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির জানান, ঢাকা ১৭ সংসদীয় আসন থেকে নির্বাচন করবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার মনোনয়ন পত্র সংগ্রহ করতে বিএনপি চেয়ারপার্সন একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
শায়রুল কবির জানান, সকাল ১০টা ৫০ মিনিটে সেগুনবাগিচা ঢাকা বিভাগীয় কমিশনার অফিস মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়েছিলেন আব্দুস সাত্তার।
ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী অফিস সেগুনবাগিচা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এই আসনে বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে ছেড়ে দিয়েছিল বিএনপির। এখন এই আসন থেকে তারেক রহমান নির্বাচনে অংশ নেওয়ার কারণে পার্থকে ভোলা-১ আসন ছেড়ে দেবে বিএনপি বলেও জানা গেছে।
এছাড়া বগুড়া-৬ আসন থেকেও তারেক রহমানের নির্বাচন করার কথা রয়েছে। দলের পক্ষ থেকে তাকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...