
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশ’কে অস্থির করে তুলার জন্য কিছু লোক পিছন থেকে কাজ করছে। আমাদের এ সময় খুব সাবধান থাকতে হবে, যেনো আবার দেশ যেনো অন্ধকারে চলে না যায়,আমাদের আরো সাবধানে থাকতে হবে,আমরা যেনো ভুল করে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমরা যেনো তাদের চক্রান্তে না পরি,না হলে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে আমরা ক্ষতিগ্রস্ত হব।
তিনি আরো বলেন কুরআন-সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ । অনেকেই বিভ্রান্ত সৃষ্টি করতে চায় এ বলে যে, বিএনপির কুরআন ও সুন্নাহর আইন চায়না। আমরা সব সময় কুরআন ও সুন্নাহর মধ্যে থাকতে চাই, আমাদের রক্তে মিশে আছে সেটা।
রোববার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাওয়ের মানব কল্যাণ পরিষদ চত্বরে আলেম ওলামাদের সাথে মত বিনিময় কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন,আমি গর্বিত আমি একজন মুসলমান। আমরা সব সময় সত্য ও সততার পথে থাকি। ইসলাম শান্তির ধর্ম, আমরা শান্তি চাই। এই নির্বাচনের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হোক, এই নির্বাচনের মধ্য দিয়ে এমন একটা দেশ গড়তে চাই যেখানে আমরা ইবাদত সঠিকভাবে করতে পারব, এবং আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য একটা সুন্দর দেশ রেখে যেতে পারবো।
জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের স্মরণ করে মির্জা ফখরুল বলেন, শহীদ ওসমান হাদীকে স্মরণ করছি, স্মরণ করছি রংপুরের সাইদকেও। আমাদেরকে নিয়ে অনেকে অনেক অপপ্রচার চালায়, কিন্তু এদেশে আমাদের ধর্মবোধ, সংস্কৃতি, কৃষ্টি কালচারকে ধরে রাখার জন্য আমরাই সবচেয়ে বেশি কাজ করেছি। আমাদের সাবধান থাকতে হবে, আমরা ভুল করে বিভেদ করে চক্রান্তকারীদের যেন হাতে না পড়ি।
তিনি নিজের পক্ষে ভোট চেয়ে বলেন, এটাই আমার শেষ নির্বাচন। অনেক বয়স হয়েছে, আপনারা যদি মনে করেন আপনাদের পাশে আমি দাঁড়াতে পেরেছি কাজ করতে পেরেছি তাহলে আমার জন্য দোয়া করবেন।
এ সময় জেলার আলেম ওলামাগণ সহ ঠাকুরগাঁও জেলা বিএনপি বিভিন্ন নেতাকর্মী’রাও উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...